Bartaman Logo
৯ জুন, ২০২৬

এইমসের মতো চিকিৎসা প্রতিষ্ঠানে ৪০ শতাংশের বেশি শিক্ষকপদ শূন্য, সংসদে জানাল কেন্দ্র

হবু চিকিৎসকদের পড়ানোর জন্য শিক্ষক নেই। এলিতেলি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের কথা নয়। এ চিত্র দেশের প্রথম সারির চিকিৎসাপ্রতিষ্ঠান বলে পরিচিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমসে)।

এইমসের মতো চিকিৎসা প্রতিষ্ঠানে ৪০ শতাংশের বেশি শিক্ষকপদ শূন্য, সংসদে জানাল কেন্দ্র
  • ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: হবু চিকিৎসকদের পড়ানোর জন্য শিক্ষক নেই। এলিতেলি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের কথা নয়। এ চিত্র দেশের প্রথম সারির চিকিৎসাপ্রতিষ্ঠান বলে পরিচিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এইমসে)। দেশে এখন ২৩টি এইমস রয়েছে। এই এইমসগুলিতে ৪০.২ শতাংশ শিক্ষক পদই এখন ফাঁকা। এই পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি খানের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপরাও যাদব রাজ্যসভায় বলেন, এইমসগুলিতে এখন ২ হাজার ৫৬১টি শিক্ষক পদ ফাঁকা রয়েছে। চার বছরে এই শূন্যস্থান সর্বাধিক। ২০২২-২৩ শিক্ষাবর্ষের পর চলতি শিক্ষাবর্ষেও ৪০.২ শতাংশ শিক্ষকপদ ফাঁকা রয়েছে। শিক্ষকপদ শূন্য থাকার বিষয়টিকে বড় করে দেখতে নারাজ মন্ত্রী। প্রতাপরাওয়ের কথায়, পদ তৈরি এবং শূন্যপদে নিয়োগের বিষয়টি নিরন্তর প্রক্রিয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ