Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অপারেশন সিন্দুরে দেড়শোর বেশি পাকিস্তানি সেনার মৃত্যু!

অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কত সেনার প্রাণ গিয়েছে? এই নিয়ে ইসলামাবাদ সরকারিভাবে এখনও পর্যন্ত মুখ খোলেনি।

অপারেশন সিন্দুরে দেড়শোর বেশি পাকিস্তানি সেনার মৃত্যু!
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের কত সেনার প্রাণ গিয়েছে? এই নিয়ে ইসলামাবাদ সরকারিভাবে এখনও পর্যন্ত মুখ খোলেনি। পাক সেনার প্রাণহানি নিয়ে ভারতের তরফেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যমের রিপোর্ট ঘিরে শোরগোল শুরু হয়ে গিয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, ভারতের নিখুঁত আঘাতে ১৫০ জনের বেশি পাক সেনার মৃত্যু হয়েছে। যদিও প্রকাশ হওয়ার কিছুক্ষণের পরেই ওই রিপোর্টটি ডিলিট করে দেয় সংবাদমাধ্যমটি। তাতে ওই তথ্যের সত্যতা নিয়ে জল্পনা আরও বেড়েছে। কিন্তু ডিলিট করার আগেই ওই রিপোর্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা গিয়েছে, সামা টিভির ওই রিপোর্টে ১৫৫ জন সেনার নাম ছিল। প্রত্যেকের নামের আগেই লেখা ছিল ‘শহিদ’ এবং ওই পাক-সেনার প্রত্যেকে বিভিন্ন পদকের অধিকারী। ভারতের বিরুদ্ধে ইসলামাবাদের পাল্টা সেনা অভিযানের পর পাকিস্তানের প্রেসিডেন্ট যে সব সেনাকে মরণোত্তর সম্মান দিয়েছেন, তার উল্লেখও ওই রিপোর্টে ছিল। ওয়াকিবহাল মহলের মতে, ভারতের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পাক সেনার যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা লুকিয়ে রাখতেই ওই তালিকা মুছে ফেলা হয়েছে। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়ও পাকিস্তান তাদের সেনাদের দেহ ফেরত নিতে অস্বীকার করেছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ