Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অভিষেককে পেতে ঝাঁপাল মোহন বাগান

পাঞ্জাব এফসি’র লেফট উইং ব্যাক অভিষেক সিং গত মরশুমের অন্যতম সেরা। তাঁকে বিক্রি করতে দু’কোটি টাকার বেশি ট্রান্সফার ফি ধার্য করেছে পাঞ্জাব ম্যানেজমেন্ট।

অভিষেককে পেতে ঝাঁপাল মোহন বাগান
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঞ্জাব এফসি’র লেফট উইং ব্যাক অভিষেক সিং গত মরশুমের অন্যতম সেরা। তাঁকে বিক্রি করতে দু’কোটি টাকার বেশি ট্রান্সফার ফি ধার্য করেছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। সেই অভিষেক সিংকে পেতে এবার অল-আউট ঝাঁপাল মোহন বাগান। এরসঙ্গে ফুটবলারটির বেতন তো রয়েইছে। সূত্রের খবর, ট্রান্সফার ফি নিয়ে দু’পক্ষের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসলে উইং ব্যাকে শুভাশিস বসুর একজন বিকল্প চায় সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। তাদের প্রথম ও প্রধান পছন্দ অভিষেকই। পাশাপাশি মুম্বই সিটির মেহতাব সিংয়ের সঙ্গেও জোরকদমে কথা চলছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টের। এদিকে, আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ নিশ্চিত ডায়মন্ডহারবার এফসি’র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ