Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গরমে অসুস্থ মহম্মদ সিরাজ

রাজধানীর মারাত্মক গরমে অসুস্থ হয়ে পড়লেন মহম্মদ সিরাজ। সোমবার, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে প্রচণ্ড অস্বস্তি হয় তাঁর।

গরমে অসুস্থ মহম্মদ সিরাজ
  • ১৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীর মারাত্মক গরমে অসুস্থ হয়ে পড়লেন মহম্মদ সিরাজ। সোমবার, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে প্রচণ্ড অস্বস্তি হয় তাঁর। ছয় ওভারের স্পেল শেষ করার পর দুপুরের কড়া রোদে মাঠে দাঁড়াতেই পারেননি তিনি। ভারতীয় ড্রেসিংরুমের সামনে একটা চেয়ারে বসে পড়েন তারকা পেসার। দলের মেডিকেল স্টাফরা সঙ্গে সঙ্গে শুরু করেন পরিচর্যা। কপালে দেওয়া হয় আইসপ্যাক। শরীরের তাপমাত্রা কমানোর লক্ষ্যে মুখেও দেওয়া হয় বরফ জল। পায়ে ম্যাসাজ দেন ফিজিওথেরাপিস্ট। ক্রমশ অস্বস্তি কাটে সিরাজের।
এদিকে, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোনও টেস্টেই সুযোগ না পাওয়া প্রসিদ্ধ কৃষ্ণর চোখ অস্ট্রেলিয়া সিরিজে। বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্ববধানে এদিন লাঞ্চে তিনি সাদা বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি সারেন। উল্লেখ্য, ডনের দেশে ত্রিদেশীয় সিরিজ শুরু ১৯ অক্টোবর।
দ্বিতীয় টেস্টের স্কোর 

Advertisement

ভারত প্রথম ইনিংস ৫১৮-৫ (ডিঃ)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২৪৮ (ফলো অন)। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস (১৭৩-২ এর পর)- ক্যাম্পবেল এলবিডব্লু বো জাদেজা ১১৫, হোপ বো সিরাজ ১০৩, চেজ ক পরিবর্ত (পাদিক্কাল) বো কুলদীপ ৪০, ইমল্যাচ এলবিডব্লু বো কুলদীপ ১২, গ্রিভস অপরাজিত ৫০, পিয়েরে ক নীতীশ বো কুলদীপ ০, ওয়ারিক্যান বো বুমরাহ ৩, ফিলিপ ক জুরেল বো বুমরাহ ২, সিয়েলেস ক সুন্দর বো বুমরাহ ৩২, অতিরিক্ত ১৬, মোট (১১৮.৫ ওভারে) ৩৯০। উইকেট পতন: ৩-২১২, ৪-২৭১, ৫-২৯৩, ৬-২৯৮, ৭-২৯৮, ৮-৩০৭, ৯-৩১১, ১০-৩৯০। বোলিং: সিরাজ ১৫-৩-৪৩-২, জাদেজা ৩৩-১০-১০২-১, সুন্দর ২৩-৩-৮০-১, কুলদীপ ২৯-৪-১০৪-৩. বুমরাহ ১৭.৫-৫-৪৪-৩, জয়সওয়াল ১-০-৩-০।
ভারত দ্বিতীয় ইনিংস (টার্গেট ১২১)- যশস্বী ক ফিলিপ বো ওয়ারিক্যান ৮, রাহুল ব্যাটিং ২৫, সুদর্শন ব্যাটিং ৩০, মোট (১৮ ওভারে) ৬৩-১। উইকেট পতন: ১-৯। বোলিং : সিয়েলেস৩-০-১৪-০, ওয়ারিক্যান ৭-১-১৫-১, পিয়েরে ৬-০-২৪-০, চেজ ২-০-১০-০।

সম্পর্কিত সংবাদ