Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

খামেনেইয়ের মৃত্যুতে চুপ, আমিরশাহি ও ইজরায়েলের নেতৃত্বের সঙ্গে কথা মোদির

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভারত স্পষ্ট অবস্থান বুঝিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এবং সোমবার টেলিফোনে কথা বলেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ জায়েস আল নাহায়েনের সঙ্গে।

খামেনেইয়ের মৃত্যুতে চুপ, আমিরশাহি ও ইজরায়েলের নেতৃত্বের সঙ্গে কথা মোদির
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভারত স্পষ্ট অবস্থান বুঝিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার এবং সোমবার টেলিফোনে কথা বলেছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ জায়েস আল নাহায়েনের সঙ্গে। নেতানিয়াহু তো পাশে থাকার জন্য মোদিকে ধন্যবাদও দিয়েছেন। আমিরশাহির প্রেসিডেন্টকে মোদি ভাই হিসাবেও সম্বোধন করেছেন। যদিও এদিনও ইরানের উপর আমেরিকার ও ইজরায়েলের হামলা নিয়ে মোদি কোনো উচ্চবাচ্য করেননি। কংগ্রেস সহ  বিরোধীদের একাংশ দাবি করেছে, আমেরিকা-ইজরায়েলকে মোদিজি যে নিন্দা করতে পারবেন না, সেটা বোঝাই যায়। কিন্তু ভারতের দীর্ঘকালের বন্ধু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে অন্তত শোকপ্রকাশ তো করতে পারতেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অত্যন্ত কাপুরুষ হিসাবে প্রতিপন্ন করে দিলেন মোদি। পূর্বতন যে কোনো সরকার হলে অন্তত শোকপ্রকাশ করে বিবৃতি দিত। অন্যদিকে, এই দুই রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলে মোদি বলেছেন, ভারত চায় শান্তি। যুদ্ধ সংঘাত কোনও সমস্যা সমাধানের পথ নয়। ভারত সর্বদাই আলাপ আলোচনার পক্ষে। 

Advertisement

এদিকে ইরান স্ট্র্যাটেজিতে বাকি বিশ্বের মতো ভারতও উদ্বেগে রয়েছে। কারণ, যে সব দেশে মার্কিন সেনাঘাঁটি রয়েছে,  সেখানেই ইরান লাগাতার হামলা চালাচ্ছে। আরব দুনিয়ায় অন্তত ১ কোটি ভারতীয় ছড়িয়ে রয়েছে। একের পর এক দেশে এবং বিমানবন্দরে ভারতীয় নাগরিকরা আটক হয়ে রয়েছে। সোমবার বিদেশ মন্ত্রক, এয়ারফোর্স কর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। আরব দুনিয়ায় আটকে পড়া এবং প্রবল আশঙ্কায় দিন কাটোনো ভারতীয়দের উদ্ধার অভিযান শুরু করা নিয়ে আলোচনা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে উদ্ধার অভিযান কখন শুরু হবে। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির বিমানবন্দরে ভারতীয় এয়ারফোর্স এয়ারক্র্যাফট অবতরণের অনুমতি পাওয়া যাবে কি না, সেই আলোচনাও শুরু হয়েছে। শুধু ইরা঩নেই ১৩০০ ছাত্রছাত্রী আটকে রয়েছে। যা কার্যত রণক্ষেত্রের এপিসেন্টার। ইজরায়েল এবং আমেরিকা ইরানে লাগাতার ক্রুজ মিসাইল আক্রমণ করছে। সুতরাং ভারতীয় নাগরিকদের জীবন সুতোয় ঝুলছে। এমতাবস্থায় অতীতের উপসাগরীয় যুদ্ধের মতোই আবার উদ্ধার অভিযান শুরু করার সিদ্ধান্ত প্রায় চুড়ান্ত। এবারের উদ্ধার অভিযান অনেক কঠিন ও জটিল। কারণ এবার ইরান তো বটেই, বাহরিন, ইরাক, জর্ডন, কুয়েত, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহিজুড়ে ভারতীয়রা আটকে পড়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ