Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাজেটে ঘোষিত গবেষণা প্রকল্পের উদ্বোধন মোদির

১ লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেটে ঘোষিত হয়েছিল এই প্রকল্প। বলা হয়েছিল প্রতি আর্থিক বছরের জন্য‌ ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।

বাজেটে ঘোষিত গবেষণা প্রকল্পের উদ্বোধন মোদির
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১ লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেটে ঘোষিত হয়েছিল এই প্রকল্প। বলা হয়েছিল প্রতি আর্থিক বছরের জন্য‌ ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। ৫ বছরে ১ লক্ষ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পকে সার্বিক রূপ দেওয়া হবে। অথচ যে বছর ঘোষণা করা হয়েছে সেই ২০২৫-২৬ আর্থিক বছরের সাত মাস অতিক্রান্ত। এখনও পর্যন্ত প্রকল্প শুরুই হল না। সোমবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের  উদ্বোধন করে শুরু হওয়ার সবুজ সংকেত দেওয়ার অর্থ, ২০ হাজার টাকা বরাদ্দে আরও সময় লাগবে। অর্থাৎ বাজেটে ঘোষণা করা হলেও চলতি আর্থিক বছর প্রায় সমাপ্ত হওয়ার প্রাক্কালেই এই প্রকল্প শুরু হতে চলেছে। দিল্লিতে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন সংক্রান্ত তিনদিনের সম্মেলনের সূচনা করে এই প্রকল্প  শুরুর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গবেষণা ও অনুসন্ধান খাতে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ হওয়া বেনজির বলে আখ্যা দিয়েছেন মোদি। তাঁর কথায়, ২০৪৭ সালে বিকশিত ভারত হয়ে ওঠার পথে এই বরাদ্দ দিশানির্দেশক। যদিও সরাসরি বিভিন্ন সংস্থাকে এই অর্থ দেওয়া হবে না। দেওয়া হবে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, ডেভেলপমেন্ট ফিনান্স ইনস্টিটিউশন এবং নন ব্যাংকিং আর্থিক সংস্থার মাধ্যমে। এজন্য তৈরি করা হবে স্পেশাল পারপাস ফান্ড। অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এই টাকা সংরক্ষণ করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ