Bartaman Logo
১০ জুন, ২০২৬

১০০ দিনের কাজ প্রকল্প ধ্বংস করতে চায় মোদি সরকার: সোনিয়া

মোদি সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্পকে ধ্বংস করে দিতে চাইছে। এই অভিযোগ সোনিয়া গান্ধীর।

১০০ দিনের কাজ প্রকল্প ধ্বংস করতে চায় মোদি সরকার: সোনিয়া
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকার সম্পূর্ণ পরিকল্পিতভাবে ১০০ দিনের কাজের গ্যারান্টি প্রকল্পকে ধ্বংস করে দিতে চাইছে। এই অভিযোগ সোনিয়া গান্ধীর। রাজ্যসভায় মঙ্গলবার সোনিয়া গান্ধী বলেন, মনমোহন সিং এই বৈপ্লবিক প্রকল্প শুরু করে গ্রামীণ ভারতের অর্থনীতির উন্নয়নের একটি নতুন দিগন্ত রচনা করেছেন। বহু পরীক্ষায় এই প্রকল্প উত্তীর্ণ হয়েছে।  এমতাবস্থায় দেখা যাচ্ছে কখনও আধার ভিত্তিক পেমেন্ট, কখনও  ইচ্ছাকৃতভাবে দেরি করে মজুরি দেওয়া, বাজেটে কম বরাদ্দ করা ইত্যাদি নানাবিধ কৌশলে এই প্রকল্পকে আদতে দুর্বল করা হচ্ছে। তিনি বলেন, ৮৬ হাজার কোটি টাকা পরপর দুই বাজেটে বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনের তুলনায় তা অনেক কম। জিডিপির শতাংশের হিসেবে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সোনিয়ার দাবি, ১০০ দিনের কাজের জন্য  ন্যূনতম মজুরি করা হোক ৪০০ টাকা। ১০০ দিনের কাজের গ্যারান্টি নয়। ১৫০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হোক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ