Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ রাজ্যে মক ড্রিল

গত ৭ মের পর ফের শনিবার। ‘অপারেশন শিল্ড’-এর অধীনে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঁচ রাজ্যে হবে ‘সিভিল ডিফেন্স এক্সারসাইজ’।

আজ পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ রাজ্যে মক ড্রিল
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত ৭ মের পর ফের শনিবার। ‘অপারেশন শিল্ড’-এর অধীনে পাকিস্তান সীমান্ত লাগোয়া পাঁচ রাজ্যে হবে ‘সিভিল ডিফেন্স এক্সারসাইজ’। মূলত আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ঝালিয়ে নিতেই পাক সীমান্তবর্তী জেলাগুলিতে হবে এই মক ড্রিল। পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, হরিয়ানা, রাজস্থান ও গুজরাতে শনিবার বিকেল পাঁচটা থেকে শুরু হবে এই ড্রিল। সরকারি প্রেস রিলিজে একথা জানানো হয়েছে।

Advertisement

সিভিল ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল উমেশ শর্মার তরফে জারি করা সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পূর্বের মক ড্রিলে দেখা গিয়েছিল, শত্রু শিবিরের হামলার মতো আপৎকালীন পরিস্থিতিতে ‘সিভিল ডিফেন্স’ প্রস্তুতিতে বেশ কিছু গুরুতর খামতি রয়েছে। সেইসব খামতি পূরণের লক্ষ্যেই এবারের ড্রিল। এই ড্রিলে অংশ নেবেন সিভিল ডিফেন্স ওয়ার্ডেন, স্থানীয় প্রশাসনের ভলান্টিয়ার এবং এনসিসি, এনওয়াইকেএস, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর তরুণ স্বেচ্ছাসেবকরা। শত্রু শিবিরের বিমান, ড্রোন, মিসাইল হামলার মতো পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুশীলন চলবে। কেন্দ্রীয়ভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত এয়ার রেইড সাইরেনের মহড়া চলানো হবে। সেইসঙ্গেই বিমানবাহিনী ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমগুলির মধ্যে হটলাইন সক্রিয় করার অনুশীলনও চলবে। হবে ব্ল্যাকআউটের মহড়াও। প্রাথমিকভাবে এই মক ড্রিল হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু কিছু প্রশাসনিক কারণে তা পিছিয়ে দিয়ে শনিবার করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ