Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

মোবাইলের দাম কমছে না, এসি-টিভি সাশ্রয় গড়ে আড়াই-তিন হাজার টাকা, ১০০ গ্রাম মাখন সস্তা হবে মাত্র ৪ টাকা

নয়া জিএসটি হারে প্রায় ১৭৫ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম  কমতে পারে। চা, দুধ, চিনি, তেল, মাখনে করের হার কমেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নয়া হার।

মোবাইলের দাম কমছে না, এসি-টিভি সাশ্রয় গড়ে আড়াই-তিন হাজার টাকা, ১০০ গ্রাম মাখন সস্তা হবে মাত্র ৪ টাকা
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: নয়া জিএসটি হারে প্রায় ১৭৫ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম  কমতে পারে। চা, দুধ, চিনি, তেল, মাখনে করের হার কমেছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নয়া হার। জিএসটি কমানো হয়েছে টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনের মতো  বৈদ্যুতিন সামগ্রীর উপরও।  ফলে এই সব পণ্যের দাম কিছুটা কমবে পারে। এসি-টিভিতে সাশ্রয় হতে পারে গড়ে আড়াই থেকে তিন হাজার টাকা। ১০০ গ্রাম মাখন কেনার খরচ মাত্র চার টাকা কমবে। তবে জিএসটি হারে পরিবর্তন না হওয়ায় মোবাইলের দামে কোনও রদবদল হবে না। সংশ্লিষ্ট মহলের হিসেব বলছে, মিক্স ফ্রুট জুস প্রতি 

Advertisement

লিটারে ৮ টাকা, আইসক্রিম টাব প্রতি লিটারে ৩৩ টাকা, এক কেজি চকোলেট কেক ৯৪ টাকা কমতে পারে। ৩০০ টাকার সিনেমার টিকিটে বাঁচতে পারে ১৯ টাকা। 
এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে ২৮ শতাংশ থেকে কমে জিএসটি ধার্য হয়েছে ১৮ শতাংশ। সেই ক্ষেত্রে প্রতিটি এসিতে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা দাম কমবে বলে মনে করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ৩৪ হাজার টাকা দামের এসিতে আগের জিএসটি কাঠামোয় ২৮ শতাংশ জিএসটি দেওয়ার পর দাম হতো ৪৩ হাজার ৫২০ টাকা। নতুন কাঠামোয় একই পণ্যের উপর আপনাকে দিতে হবে ৪০ হাজার ১২০ টাকা। অর্থাৎ ৩ হাজার ৪০০ টাকা দাম কমবে। একই হারে ডিশওয়াশারের দাম কমবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ৩২ ইঞ্চির বেশি টিভি সেটে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ। ফলে এক্ষেত্রে দাম গড়ে অন্তত ২ হাজার টাকা কমবে বলে মনে করা হচ্ছে। 
এখন পুজোর কেনাকাটা চলছে। নয়া কাঠামো অনুযায়ী, আড়াই হাজার টাকার বেশি দামের পোশাক আরও মহার্ঘ হবে। আগে এক্ষেত্রে জিএসটির হার ছিল ১২ শতাংশ। নতুন কাঠামোয় তা বেড়ে হয়েছে ১৮ শতাংশ। 

সম্পর্কিত সংবাদ