Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

চালু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র

উলুবেড়িয়া উত্তর বিধানসভার প্রত্যন্ত অঞ্চলে মানষের কাছে চিকিৎসা পরিষেবা পৌছে দিতে মঙ্গলবার চালু হল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র।

চালু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া উত্তর বিধানসভার প্রত্যন্ত অঞ্চলে মানষের কাছে চিকিৎসা পরিষেবা পৌছে দিতে মঙ্গলবার চালু হল ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। এদিন বিকেলে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে এক অনুষ্ঠানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করেন বিধায়ক নির্মল মাজি। তিনি বলেন, বুধবার থেকেই এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটি বিধানসভার প্রতিটি অঞ্চলে যাবে এবং সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেবে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। এদিন আমতা হাসপাতালে আসা রসপুর গ্রামের বাসিন্দা অনিতা জানা বলেন, আমতায় সুপার স্পেশালিটি হাসপাতাল আছে ঠিকই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সব সময়ে হাসপাতালে আসায় সমস্যা হতো। এবার সেই সমস্যা মিটবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ