Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে দূতাবাসের কাছেই মিসাইল, ইজরায়েলকে হুমকি দিল পাক সরকার

এতটুকু উন্নত হয়নি পশ্চিম এশিয়ার পরিস্থিতি। অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল-আমেরিকা। এর মাঝে, বৃহস্পতিবার তেহরানে পাক দূতাবাসের খুব কাছেই আছড়ে পড়ে একাধিক মিসাইল-বোমা।

ইরানে দূতাবাসের  কাছেই মিসাইল, ইজরায়েলকে হুমকি দিল পাক সরকার
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: এতটুকু উন্নত হয়নি পশ্চিম এশিয়ার পরিস্থিতি। অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল-আমেরিকা। এর মাঝে, বৃহস্পতিবার তেহরানে পাক দূতাবাসের খুব কাছেই আছড়ে পড়ে একাধিক মিসাইল-বোমা। তাতেই বেজায় চটেছে ইসলামাবাদ। সরাসরি ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে পাক সরকার। সে দেশের স্ট্র্যাটেজিক ফোরামের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা কাতার নই। যদি আমাদের কোনো রাষ্ট্রদূত বা কূটনীতিকের ক্ষতি হয়, তাহলে আমরাও ছেড়ে কথা বলব না। তা সে পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক, চরম প্রত্যাঘাত হবে।’  উল্লেখ্য, ইজরায়েলের হামলায় পাক দূতাবাসের কারও ক্ষতির খবর মেলেনি। তবে যে এলাকায় হামলা চলেছে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক বাড়ি। আগামীতে এই ধরনের হামলা হলে পাকিস্তান কড়া জবাব দেবে বলেই সাফ জানাল ইসলামাবাদ। ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজরায়েলের যৌথ অভিযান এক মাস ধরে চলছে। সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাব্যে জড়িয়েছে বিভিন্ন দেশ। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সৌদির যুবরাজ। অন্যদিকে, যুদ্ধ থামানোয় দৌত্যের কাজ করছে পাকিস্তান। পাকিস্তানের মাধ্যমেই ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা হচ্ছে। তবে এই আবহে তেহরানে পাক দূতাবাসের কাছে ইজরায়েলের হামলা নতুন করে পরিস্থিতি জটিল করেছে। ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান। আগামীতে আদৌ মধ্যস্থতাকারী হিসাবে অবস্থান বজায় রাখবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ