Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বাবাকে কোপাচ্ছে মা, ঘুম ভেঙে দেখল নাবালক ছেলে

আচমকাই মুখে রক্তের ছিটে পড়তেই ঘুম ভেঙে যায় শৈলেন্দ্রর। ঘুম থেকে উঠেই রক্ত দেখে তার চোখ ছানাবড়া। তার বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চলেছে তার মা।

বাবাকে কোপাচ্ছে মা, ঘুম ভেঙে দেখল নাবালক ছেলে
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: আচমকাই মুখে রক্তের ছিটে পড়তেই ঘুম ভেঙে যায় শৈলেন্দ্রর। ঘুম থেকে উঠেই রক্ত দেখে তার চোখ ছানাবড়া। তার বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে চলেছে তার মা। এদৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যায় ১২ বছরের ওই বালক। মা তাকে তখন ভয় দেখায়, কাউকে কিছু বললে তারও পরিস্থিতি বাবার মতো হবে। ঘটনাটি বিহারের পূর্ণিয়ায়। বলো দাস (৪৫) নামে এক পরিযায়ী শ্রমিককে খুনে তাঁর স্ত্রী উষাদেবীকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, সম্প্রতি স্বামীর অজান্তেই বাড়ির জমি বিক্রি করে দেয় অভিযুক্ত মহিলা। এনিয়ে দু’জনের মধ্যে অশান্তি হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ