Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রিজওয়ানুর মামলায় মন্ত্রী জভেদের সাক্ষ্য

রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার সাক্ষ্য দিলেন মন্ত্রী জাভেদ খান। এদিন কলকাতার বিচারভবনে ছিল এই মামলার শুনানি।

রিজওয়ানুর মামলায়  মন্ত্রী জভেদের সাক্ষ্য
  • ৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার সাক্ষ্য দিলেন মন্ত্রী জাভেদ খান। এদিন কলকাতার বিচারভবনে ছিল এই মামলার শুনানি। সেখানে হাজির হয়ে সাক্ষ্য দেন মন্ত্রী। এদিনই তাঁর সাক্ষ্য শেষ হয়। এক অভিযুক্তের আইনজীবী অরুণ মণ্ডল এদিন জানান, এই মামলায় এযাবৎ মোট ৫৯ জন 

Advertisement

সাক্ষ্য দিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রিজের মা, দাদা, প্রিয়াঙ্কা টোডি, রেলের চালক, গার্ড ও এক জ্যোতিষী। তবে অন্যতম সাক্ষী ময়নাতদন্তকারী ডাক্তার মারা যাওয়ায় তাঁকে সাক্ষীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। আজ, মঙ্গলবার নতুন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন।  ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পাতিপুকুর রেল স্টেশনের কাছে রিজের দেহ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করে সিবিআই। নানা আইনি জটিলতা কাটিয়ে এখন চলছে তারই শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ