Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শুনানির নোটিস পেলেন মিমি

বর্তমান সাংসদ দেবের পর এবার এসআইআরের শুনানির নোটিস পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। কসবা বিধানসভা এলাকার বাসিন্দা এই অভিনেত্রী শনিবার সকালে শুনানির নোটিস হাতে পেয়েছেন বলে খবর।

শুনানির নোটিস পেলেন মিমি
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: বর্তমান সাংসদ দেবের পর এবার এসআইআরের শুনানির নোটিস পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। কসবা বিধানসভা এলাকার বাসিন্দা এই অভিনেত্রী শনিবার সকালে শুনানির নোটিস হাতে পেয়েছেন বলে খবর। আগামী ৩১ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি জানিয়েছেন, যাবতীয় নথিপত্র নিয়ে যথা সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত হবেন। এদিকে, চণ্ডীতলার তিনবারের তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার শনিবার শুনানির লাইনে দাঁড়ালেন। তিনি চাঁপদানির ভোটার। তাঁর স্বামী আকবর আলি খন্দকার সাংসদ ছিলেন। তাঁর বাবা দুর্গাচরণ দত্ত বৈদ্যবাটির চেয়ারম্যান ছিলেন। স্বাতীদেবী বলেন, ‘আমি তিনবারের বিধায়ক। যাবতীয় নথি আছে। লোকে আমাকে ভোট দেয়। তারপরেও ভোটার হওয়ার প্রমাণ দিতে হচ্ছে। এটা দুর্ভাগ্যের।’ শুধু তাই নয়, চণ্ডীতলার ভোটার আমেরিকার এক গবেষককেও এদিন শুনানিতে ডাকা হয়েছে। এদিকে, সংগ্রাম মল্লিক নামের এক বৃদ্ধ চুঁচুড়া থেকে বালি পর্যন্ত একাই পদযাত্রা শুরু করেছেন। তিনি বলেন, ‘এসআইআরর ফলে সাধারণ মানুষের হেনস্তা হচ্ছে। এত বছর বাদে সাধারণ ভোটার বৈধ না হলে তো তাঁদের দ্বারা নির্বাচিত সরকারও অবৈধ। সেটার আগে সমাধান হোক।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ