Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিন রাজ্যে বসে ইনিউমারেশন ফর্ম পূরণের সুযোগ পরিযায়ী শ্রমিকদের

এবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তাঁদের আর রাজ্যে এসে ইনিউমারেশন ফর্ম পূরণ করতে হবে না।

ভিন রাজ্যে বসে ইনিউমারেশন ফর্ম  পূরণের সুযোগ পরিযায়ী শ্রমিকদের
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার পর তাঁদের আর রাজ্যে এসে ইনিউমারেশন ফর্ম পূরণ করতে হবে না। অনলাইনেই ওই ফর্ম জমা করতে পারবেন কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকরা। কমিশন সূত্রের খবর, রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হলে যাতে পরিযায়ী শ্রমিকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হবে। সেখানেই উল্লেখ থাকবে কোন প্রক্রিয়ায় ইনিউমারেশন ফর্ম পূরণ করা যাবে। এদিকে, এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গকে চূড়ান্তভাবে প্রস্তুত থাকতে  নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়াও ২০২৬ সালের নির্বাচনমুখী আরও চারটি রাজ্যের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করে কমিশন। এই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দ্রুত ভোটার ম্যাপিংয়ের কাজ শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে, এসআইআর চালু হওয়ার পর প্রতিটা জেলায় হেল্প ডেস্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‌জেলা নির্বাচনী আধিকারিকদের অফিসে মূলত হেল্প ডেস্ক হবে। জেলা, মহকুমা এবং ব্লক স্তরে এই হেল্প ডেস্কর করার সিদ্ধান্ত হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটাররা এই হেল্প ডেস্কের মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ