Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১ ডিসেম্বর থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো

জোকা-মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য সুখবর। ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট করিডরে বাড়ছে মেট্রো পরিষেবার সংখ্যা ও সময়সূচি। বর্তমানে এই রুটে সারাদিনে চলে মোট ৮০টি মেট্রো।

১ ডিসেম্বর থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রো
  • ২৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকা-মাঝেরহাট রুটের যাত্রীদের জন্য সুখবর। ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট করিডরে বাড়ছে মেট্রো পরিষেবার সংখ্যা ও সময়সূচি। বর্তমানে এই রুটে সারাদিনে চলে মোট ৮০টি মেট্রো। ডিসেম্বর থেকে তা বেড়ে হবে ৮৪টি। এখন পার্পল লাইনে জোকা থেকে দিনের প্রথম মেট্রো রেকটি ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে যাত্রীরা প্রথম পরিষেবা পান সকাল ৭টা ১৪ মিনিটে। ইংরেজি বছরের শেষ মাস থেকে এই দুই প্রান্তিক স্টেশন থেকে পরিষেবা শুরু হবে যথাক্রমে সকাল ৬টা ৪০ মিনিট ও ৭টা ৩ মিনিটে। দিনের শেষ ট্রেন ছাড়ার সময়সীমাও বাড়ছে। এখন জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো রেকটি ছাড়ে ৮টা ৩৬ মিনিটে। মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে দিনের শেষ মেট্রো ছাড়ে ৮টা ৫৭ মিনিটে। ১ ডিসেম্বর থেকে সেই সময়ের পরিবর্তন হচ্ছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো রেকটি ছাড়বে এবার ৯টা ৫ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকার দিকে শেষ মেট্রোটি ছাড়বে রাত ৯টা ২৬ মিনিটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ