Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জোকা-মাঝেরহাট লাইনে বাড়ছে মেট্রোর পরিষেবা

জোকা-মাঝেরহাট রুটের মেট্রোযাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে এই রুটে বাড়ছে মেট্রো পরিষেবার সংখ্যা। বর্তমানে সারাদিনে ৬২টি মেট্রো পরিষেবা মেলে এই রুটে।

জোকা-মাঝেরহাট লাইনে বাড়ছে মেট্রোর পরিষেবা
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকা-মাঝেরহাট রুটের মেট্রোযাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে এই রুটে বাড়ছে মেট্রো পরিষেবার সংখ্যা। বর্তমানে সারাদিনে ৬২টি মেট্রো পরিষেবা মেলে এই রুটে। ১৪ জুলাই থেকে তা বেড়ে হবে ৭২টি। সেই সঙ্গে দু’টি মেট্রো রেকের যাত্রার মধ্যবর্তী সময়ের ব্যবধানও কমতে চলেছে। অর্থাৎ আগের থেকে কম সময় অপেক্ষা করতে হবে যাত্রীদের। এই মুহূর্তে পার্পেল লাইনে ২৪ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মেলে। সোমবার থেকে তা কমে হবে ২১ মিনিট। পাশাপাশি পরশু থেকে দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে বদল আসছে। এতদিন দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ৮টায় শেষ রেকটি যাত্রা শুরু করত। 

Advertisement

সোমবার থেকে জোকা ও মাঝেরহাট থেকে রাত ৮টা ১৫ মিনিটে দিনের অন্তিম পরিষেবা মিলবে। যদিও দিনের প্রথম পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। জোকা ও মাঝেরহাট থেকে আগের মতোই যথাক্রমে সকাল ৭টা ৫৭ মিনিট ও সকাল ৮টায় যাত্রা শুরু করবে দিনের প্রথম মেট্রো পরিষেবা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ