Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দপ্তরের

ওড়িশা-অন্ধ্র উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটির কোনও প্রভাব রা঩জ্যে পড়বে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ, মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দপ্তরের
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা-অন্ধ্র উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপটির কোনও প্রভাব রা঩জ্যে পড়বে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ, মঙ্গলবার রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ, নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার হতে পারে। আগামী ২২ আগস্ট শুক্রবার রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে না যাোয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা আরও জানিয়েছে, গভীর নিম্নচাপটি আজ, মঙ্গলবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ