Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট মিটারের বিরুদ্ধে স্মারকলিপি

স্মার্ট মিটারের প্রতিবাদে উত্তেজনা ছড়াল বারাসতে। শুক্রবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশন অফিসে ডেপুটেশন দিতে আসে বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ।

স্মার্ট মিটারের বিরুদ্ধে স্মারকলিপি
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্মার্ট মিটারের প্রতিবাদে উত্তেজনা ছড়াল বারাসতে। শুক্রবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের বারাসত ডিভিশন অফিসে ডেপুটেশন দিতে আসে বামেদের শ্রমিক সংগঠন সিআইটিইউ। কয়েকশো কর্মী সমর্থক অতর্কিতে বিদ্যুৎ দপ্তরের অফিসে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বারাসত থানার পুলিস তাঁদের আটকে দেয়। আর তখনই শুরু হয় তুমুল বিক্ষোভ। পুলিসের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। পরে কর্মীরা ডিভিশনাল ম্যানেজারের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্মার্ট মিটার বসানো নিয়ে বারাসতের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও অবরোধ হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, এই মিটারের ফলে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাচ্ছে। কিন্তু দপ্তরের স্পষ্ট দাবি, এই ধরনের ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই স্মার্ট মিটার বদলের দাবিতে এদিন বাম কর্মী সমর্থকরা বারাসত ডিভিশনাল ম্যানেজারের অফিসে আসেন। সিআইটিইউ নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, স্মার্ট মিটারের ফলে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাচ্ছে। মানুষ সমস্যায় পড়ছেন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ