Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যাল কলেজগুলিকে কোটি টাকারও বেশি জরিমানা

আপিল করে লাভ হল না বিশেষ। ডাক্তারদের কম হাজিরা, গুচ্ছ গুচ্ছ পরিকাঠামোগত খামতি সহ নানা বিষয়ে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিকে কোটি টাকারও বেশি অঙ্কের জরিমানা দিতে হবে।

মেডিক্যাল কলেজগুলিকে কোটি টাকারও বেশি জরিমানা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপিল করে লাভ হল না বিশেষ। ডাক্তারদের কম হাজিরা, গুচ্ছ গুচ্ছ পরিকাঠামোগত খামতি সহ নানা বিষয়ে রা঩জ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিকে কোটি টাকারও বেশি অঙ্কের জরিমানা দিতে হবে। দেশের চিকিৎসা শিক্ষার শীর্ষ সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কর্তারা (এনএমসি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রা঩জ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজকে এই নির্দেশ দিয়েছে। 

Advertisement

স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ২০২৪ সালেই এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। তখন দপ্তরের পরামর্শ মোতাবেক এই বিপুল অঙ্কের জরিমানার বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে আবেদন করার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কলেজগুলি। সেই অনুযায়ী আপিল করে, আগেকার খামতি অনেকটা দূর করেও চিড়ে ভেজেনি। সাগর দত্ত ১৫ লক্ষ, মেডিক্যাল ২০ লক্ষ, পিজি ১৮ লক্ষ, এন আর এস ২২ লক্ষ সহ পুরনো মেডিক্যাল কলেজগুলিতে ১৫ লক্ষ বা ততোধিক, নতুন কলেজগুলিকে কমবেশি ১২ লক্ষ করে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, হিসেব চলছে।  ক্ষতিপূরণের মোট অঙ্ক কোটি টাকা ছাপিয়ে যেতে পারে।

সম্পর্কিত সংবাদ