Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এমবিবিএস, বিডিএসে  প্রথম বর্ষের ভর্তি স্থগিত

রাজ্যজুড়ে এমবিবিএস এবং ডেন্টালে প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। স্থগিত হল, স্নাতকোত্তর দন্ত চিকিৎসা বা এমডিএস-এর কাউন্সেলিং এবং ভর্তিও।

এমবিবিএস, বিডিএসে  প্রথম বর্ষের ভর্তি স্থগিত
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে এমবিবিএস এবং ডেন্টালে প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। স্থগিত হল, স্নাতকোত্তর দন্ত চিকিৎসা বা এমডিএস-এর কাউন্সেলিং এবং ভর্তিও। বর্তমানে রাজ্যজুড়ে ৫ হাজারের বেশি আসনে এমবিবিএস পড়ানো হয়। ডেন্টাল (বিডিএস এবং এমডিএস) ধরলে সংখ্যাটি আরও অনেক। আগস্টে কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। এক নির্দেশনামা জারি করে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করার কথা জানিয়েছেন। দপ্তর সূত্রের খবর, ওবিসি নিয়ে মামলার আইনি কারণে আপাতত ভর্তি স্থগিত করা হয়েছে। তবে স্বাস্থ্যকর্তারা আশাবাদী, শীঘ্রই হয়ত এই জট খুলবে। নির্বিঘ্নে ভর্তি শুরু করাও তখন সম্ভব হবে। ইন্দ্রজিৎবাবু জানিয়েছেন, এটি দপ্তরের অভ্যন্তরীণ নির্দেশনামা, সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেব না।       

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ