Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ধর্মঘটে ব্যাপক সাড়া, দাবি সংগঠনগুলির

বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে। এদিন সন্ধ্যায় এমনই দাবি করেছে ধর্মঘটী সংগঠনগুলি। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।

ধর্মঘটে ব্যাপক সাড়া, দাবি সংগঠনগুলির
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে। এদিন সন্ধ্যায় এমনই দাবি করেছে ধর্মঘটী সংগঠনগুলি। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। আন্দোলনরত সর্বভারতীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি জানিয়েছে যে, এদিনের দেশব্যাপী ধর্মঘটে সবথেকে বেশি সাড়া মিলেছে ভোটমুখী রাজ্য বিহারে। পূর্ব মধ্য রেলওয়ে জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের ধর্মঘটে বিহারে দফায় দফায় রেল পরিষেবা ব্যাহত হয়েছে। কোথাও রেল রোকো, কোথাও ট্রেনের ইঞ্জিন ঘিরে দাঁড়িয়ে যাওয়া, কোথাও রেললাইন আটকে স্লোগান—সবমিলিয়েই বুধবার দিনভর বিহারের বিভিন্ন স্টেশনে আটকে ছিল ট্রেন। এর ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে রেল যাত্রীদের একটি বড় অংশকে। সর্বভারতীয় শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির অভিযোগ, দেশের মানুষের স্বার্থবিরোধী একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে মোদি সরকার। বিরোধীদের কোনওরকম প্রতিবাদ, আন্দোলনকে ধর্তব্যের মধ্যেই আনা হচ্ছে না। সেই কারণেই মোদি সরকারের বিরোধিতায় দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিন সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি সহ সর্বভারতীয় দশটি শ্রমিক সংগঠন জানিয়েছে, দেশব্যাপী প্রায় ২৫ কোটি মানুষ এদিনের ধর্মঘটে শামিল হয়েছে। এরপরেও যদি মোদি সরকার শিক্ষা না নেয়, তাহলে কেন্দ্রের বিরোধিতায় আরও বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে সরকার পক্ষকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ