Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মার্টিন

কুইন্সল্যান্ডের হাসপাতালে মেনিনজাইটিসের সঙ্গে লড়ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বুধবার জানা গিয়েছিল কোমায় রয়েছেন তিনি।

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মার্টিন
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রিসবেন: কুইন্সল্যান্ডের হাসপাতালে মেনিনজাইটিসের সঙ্গে লড়ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বুধবার জানা গিয়েছিল কোমায় রয়েছেন তিনি। শুক্রবার তাঁর পরিস্থিতি একটু ভালো বলে ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করলেন অ্যাডাম গিলক্রিস্ট। বন্ধুর স্বাস্থ্য নিয়ে তাঁর আপডেট, ‘মার্টিন এখনও হাসপাতালেই রয়েছে। বিভিন্ন টেস্ট করা হয়েছে। তার নিরিখে কিছু ইতিবাচক সাড়া মিলেছে। সবাই ওর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। ও অসাধারণ ক্রিকেটার, দুর্দান্ত মানুষ। আশা করব, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ