Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘৩০ আগস্ট বিয়ে, আসতে হবে কিন্তু’, হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ পত্র, ক্লিক করতেই ২ লক্ষ টাকা গায়েব

আগামী ৩০ আগস্ট বিয়ে। নেমন্তন্ন রইল। অবশ্যই আসবেন কিন্তু। হোয়াটসঅ্যাপে  নিমন্ত্রণ। মেসেজের নীচেই ছিল বিয়ের কার্ড। তাতে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় দু’লক্ষ টাকা।

‘৩০ আগস্ট বিয়ে, আসতে হবে কিন্তু’, হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ পত্র, ক্লিক করতেই ২ লক্ষ টাকা গায়েব
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আগামী ৩০ আগস্ট বিয়ে। নেমন্তন্ন রইল। অবশ্যই আসবেন কিন্তু। হোয়াটসঅ্যাপে  নিমন্ত্রণ। মেসেজের নীচেই ছিল বিয়ের কার্ড। তাতে ক্লিক করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল প্রায় দু’লক্ষ টাকা। সাইবার প্রতারকের এমন ফাঁদে পা দিয়ে মাথায় হাত মহারাষ্ট্রের এক সরকারি কর্মীর। এই ঘটনায় পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন  হিঙ্গোলি জেলার ওই বাসিন্দা। এর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। 

Advertisement

জানা গিয়েছে, একটি অচেনা নম্বর থেকে হোয়াটস অ্যাপে ওই সরকারি কর্মীর কাছ বিয়ের আমন্ত্রণপত্রটি আসে। মেসেজে লেখা ছিল - ‘ওয়েলকাম। ৩০ আগস্ট বিয়েতে অবশ্যই আসবেন। ভালোবাসা হল সুখের দরজা খোলার চাবিকাঠি।’ আর এর ঠিক নীচেই ছিল বিয়ের কার্ডের একটি ফাইল। এমন মেসেজ পেয়ে সাত-পাঁচ ভাবার কথা মাথায় আসেনি তাঁর। কৌতূহলবশত ওই ফাইলে ক্লিক করে ফেলেন। বুঝতেই পারেননি বিয়ের কার্ডের আড়ালে সেটি ছিল আদতে একটি এ পি কে (অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ) ফাইল। যার মাধ্যমে মুহূর্তেই ফোনের সমস্ত তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। কোনও কিছু টের পাওয়ার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিঁধ কাটে তারা। এভাবেই  ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে ফেলে প্রতারকরা। হাতিয়ে নেয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। পুরো বিষয়টি জানিয়ে হিঙ্গোলি থানা ও সাইবার ক্রাইম ব্রাঞ্চের দ্বারস্থ হয়েছেন তিনি। 
বিয়ের ডিজিটাল আমন্ত্রণপত্রের আড়ালে টাকা হাতানোর এই অভিনব পন্থা প্রকাশ্যে আসে গতবছর। বহু মানুষ সেই ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। এই ধরনের এ পি কে ফাইলের মাধ্যমে ফোনের সমস্ত তথ্য হাতিয়ে ফোন ব্যবহারকারীর পাশাপাশি তাঁর পরিচিত জনদেরও ফাঁদে ফেলে সাইবার অপরাধীরা। এনিয়ে সাইবার পুলিসের তরফে একাধিক বার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ