Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৩৬ বছর আত্মগোপনে থাকা মাওবাদী নেতার আত্মসমর্পণ

চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার মাথা তিনি। প্রায় ৩৬ বছর গোপন স্থান থেকে মাওবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছেন।

৩৬ বছর আত্মগোপনে থাকা মাওবাদী নেতার আত্মসমর্পণ
  • ৩১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিজয়ওয়াড়া: চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলার মাথা তিনি। প্রায় ৩৬ বছর গোপন স্থান থেকে মাওবাদী কার্যকলাপ চালিয়ে গিয়েছেন। সোমবার বিজয়ওয়াড়ায় অন্ধ্রপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল হরিশ কুমার গুপ্তের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি। তাঁর সঙ্গে আটজন ক্যাডারও আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওড়িশা, অন্ধ্র ও ছত্তিশগড় সীমানায় আঞ্চলিক কমিটির সম্পাদক ছিলেন সুরেশ। অন্ধ্রে দুই প্রাক্তন বিধায়ক সর্বেশ্বর রাও ও সোমেশ্বর রাওকে খুনে নাম জড়িয়েছিল ওই মাওবাদী নেতার। এছাড়া পু঩লিশের উপর একাধিক হামলায় অভিযুক্ত। অন্ধ্রপ্রদেশ সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি অনুযায়ী সুরেশ ২৫ লক্ষ টাকা পাবেন। অন্যরা এক থেকে পাঁচ লক্ষ টাকা করে পাবেন। এছাড়াও আত্মসমর্পণকারী ৯ মাওবাদী সদস্যকে ২০ হাজার করে দিয়েছেন ডিজিপি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ