Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ঋণ চেয়ে বঞ্চিত বহু ক্ষুদ্র শিল্প সংস্থা, দাবি রিপোর্টে

কর্মসংস্থানে সবচেয়ে বড় ভূমিকা নেয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)। এমএসএমই সেক্টরকে আরও মজবুত করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানাচ্ছে কেন্দ্রীয় সরকার।

ঋণ চেয়ে বঞ্চিত বহু ক্ষুদ্র শিল্প সংস্থা, দাবি রিপোর্টে
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থানে সবচেয়ে বড় ভূমিকা নেয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই)। এমএসএমই সেক্টরকে আরও মজবুত করতে বিভিন্ন পদক্ষেপের কথা জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। অথচ এই শিল্পক্ষেত্রে ঋণ প্রদানের হার যে যথেষ্ট খারাপ, সেই তথ্য সামনে এল সম্প্রতি। দেখা যাচ্ছে শিল্পের জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে ক্ষুদ্র শিল্পই। অর্থাৎ কম পুঁজির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিই সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে ঋণ জোগাড়ে। তার কারণ, আর্থিক প্রতিষ্ঠানগুলি এক কোটি টাকার নীচে ঋণ দিতে সবচেয়ে বেশি টালবাহানা করেছে। তাদের লক্ষ্য ছিল বেশি অঙ্কের ঋণের আবেদন মঞ্জুর করা। 

Advertisement

ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইকারী একটি সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে এমএসএমই ক্ষেত্রে মোট ঋণ প্রদানের পরিমাণ ছিল ৩৬ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। অথচ তার আগের অর্থবর্ষেই দেশে এই শিল্পক্ষেত্রে ঋণ প্রদানের মোট অঙ্ক ছিল আরও তিন লক্ষ কোটি টাকা বেশি। কেন কমল ঋণের অঙ্ক? রিপোর্টে বলা হয়েছে, অতি ছোট শিল্পক্ষেত্রে ঋণ প্রদানের ক্ষেত্রে আগ্রহ অনেকটাই কম ছিল ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে। যেখানে এই শিল্পক্ষেত্রে ২০২৩-২৪ অর্থবর্ষে ১৮ লক্ষ ২০ হাজার কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছিল, তা গত অর্থবর্ষে কমে দাঁড়ায় ১১ লক্ষ ৮০ হাজার কোটিতে। রিপোর্টে দাবি করা হয়েছে, যেসব সংস্থা ১ কোটি টাকার উপরে এবং ১০ কোটি টাকা পর্যন্ত ঋণের জন্য আবেদন করেছে, তাদের জন্য তুলনামূলক উদার ছিল আর্থিক প্রতিষ্ঠানগুলি। কারণ, এই ক্ষেত্রে এক লক্ষ কোটি টাকার বেশি ঋণ বেশি দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায়। ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ চেয়েছে যে প্রতিষ্ঠানগুলি, সেখানেও উদার ছিল ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। কারণ, এই বিভাগে এক বছরে ঋণের অঙ্ক ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বাড়িয়েছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ