Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় অভিনীত হয়েছে অনেক পালা, খুশি যাত্রাপাড়া

গত বছরের তুলনায় এবার পরিস্থিতি ভালো। এবার দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত চিৎপুরের যাত্রাদলগুলি গ্রামবাংলায় যত পালা অভিনয় করেছে, তা গত বছর এই সময়ের তুলনায় বেশি।

পুজোয় অভিনীত হয়েছে অনেক পালা, খুশি যাত্রাপাড়া
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের তুলনায় এবার পরিস্থিতি ভালো। এবার দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত চিৎপুরের যাত্রাদলগুলি গ্রামবাংলায় যত পালা অভিনয় করেছে, তা গত বছর এই সময়ের তুলনায় বেশি। স্বভাবতই খুশি এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা। যাত্রাপাড়ার খবর, এই মরশুমে বেশি পালা হয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া জেলা থেকে। যাত্রা সংগঠনের কর্মকর্তাদের একাংশের বক্তব্য, বর্তমানে চিৎপুরে রয়েছে ৫০টির বেশি অপেরা। প্রত্যেকেই কমবেশি বায়না পেয়েছিল। আগামী সপ্তাহে জগদ্ধাত্রী পুজো। সেই উপলক্ষ্যেও বিভিন্ন জেলা থেকে যাত্রার বায়না এসেছে। যাত্রা সংগঠনের কর্তা গৌতম নন্দী, কনক ভট্টাচার্য শুক্রবার বলেন, ‘যাত্রার প্রতি মানুষের আগ্রহ আগের থেকে অনেকটা বেড়েছে। সেই কারণে এখন রাজ্যের বিভিন্ন জেলায় পুজো‑পার্বণ সহ নানা অনুষ্ঠানের সঙ্গে থাকছে যাত্রাও।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ