Bartaman Logo
১১ জুন, ২০২৬

রাজ্যের ৪৩ লক্ষ টাকার বেশি আম বিক্রি হল দিল্লির মেলায়

এবার দিল্লিতে আয়োজিত রাজ্যের আম মেলায় রেকর্ড টাকার বিক্রি হয়েছে। এই মেলায় অংশগ্রহণকারীদের থেকে বিক্রির তথ্য নিয়েছে উদ্যানপালন দপ্তর।

রাজ্যের ৪৩ লক্ষ টাকার বেশি  আম বিক্রি হল  দিল্লির মেলায়
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার দিল্লিতে আয়োজিত রাজ্যের আম মেলায় রেকর্ড টাকার বিক্রি হয়েছে। এই মেলায় অংশগ্রহণকারীদের থেকে বিক্রির তথ্য নিয়েছে উদ্যানপালন দপ্তর। সেই তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত এই মেলায় ৪৩ লক্ষ টাকার বেশি আম বিক্রি হয়েছে। গতবারের থেকে এই সংখ্যাটি প্রায় ১৫ শতাংশ বেশি। কেনাবেচা হয়েছে ৪৫ লক্ষ কেজির বেশি আম। রাজ্যের যেসব জেলার আম এই মেলায় গিয়েছিল, তার মধ্যে মালদহের স্টলে বিক্রি সব থেকে বেশি হয়েছে। মালদহ ছাড়াও মুর্শিদাবাদ, হুগলি সহ আম উৎপাদন বেশি হয়, এমন একাধিক জেলার স্টল বসেছিল দিল্লির মেলায়। ক্রেতাদের চাহিদা এতটাই ছিল যে, একাধিকবার আম পাঠাতে হয়েছে রাজ্য থেকে। হিমসাগর, ল্যাংড়ার পাশাপাশি বেশ কিছু দামি আমের সম্ভার নিয়ে হাজির হয়েছিল জেলার প্রতিনিধি দলগুলি। ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলেছে এই মেলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ