Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ড্র ম্যান ইউয়ের, জিতল আর্সেনাল

নতুন বছরের শুরুটা দারুণ করল আর্সেনাল। শনিবার অ্যাওয়ে ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল মিকেল আর্তেতা ব্রিগেড।

ড্র ম্যান ইউয়ের, জিতল আর্সেনাল
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: নতুন বছরের শুরুটা দারুণ করল আর্সেনাল। শনিবার অ্যাওয়ে ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল মিকেল আর্তেতা ব্রিগেড। সেই সুবাদে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল গানাররা। জোড়া গোলে ম্যাচের নায়ক ডেকলান রাইস। এছাড়া আর্সেনালের হয়ে জাল কাঁপান গ্যাব্রিয়েল মাগালহেস। বোর্নমাউথের দুই গোলদাতা যথাক্রমে এভানিলসন ও এলি জুনিয়র। এই জয়ের সুবাদে ২০ ম্যাচে আর্সেনালের সংগ্রহ ৪৮ পয়েন্ট।

Advertisement

গত কয়েক মরশুম লিগের শুরুটা ভালো করেও শেষ ল্যাপে বারবার পয়েন্ট নষ্টের জেরে খেতাব অধরাই থেকেছে মিকেল আর্তেতা ব্রিগেডের। এবার অবশ্য দুরন্ত ছন্দে রয়েছে গানাররা। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা সাতটি জয় পেয়েছে তারা। আর শেষ ২৬টি ম্যাচের মধ্যে হেরেছে মাত্র একটিতে। দলের এমন ধারাবাহিক পারফরম্যান্সে আপ্লুত কোচ আর্তেতা। একই সঙ্গে চোট আঘাত সমস্যা কাটিয়ে ধীরে ধীরে ফুটবলাররা দলে যোগ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে আর কোনও ভুল করতে নারাজ তিনি।
এদিকে, ইপিএলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার অ্যাওয়ে ম্যাচে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল রুবেন আমোরিমের ছেলেরা। ৬২ মিনিটে লিডসকে এগিয়ে দেন ব্রেন্ডন অ্যারনসন। তবে তিন মিনিটের মধ্যেই ম্যাথুজ কুনহার দুরন্ত গোলে সমতায় ফেরে রেড ডেভিলস। এরপর বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ সেস্কোরা। এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল আমোরিমের ম্যান ইউ। এদিন ফুলহামের বিরুদ্ধে আটকে গেল লিভারপুলও। ২-২ ড্র করল আর্নে স্লটের দল। লিভারপুলের গোলদাতা ফ্লোরিয়ান ও কোডি গাকপো।

সম্পর্কিত সংবাদ