Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাত্র ৩৬ দিনেই সুপারহিট মমতার স্বাস্থ্যবন্ধু, আড়াই লক্ষাধিক রোগী, ৩০ হাজার পরীক্ষা

মাত্র ৩৬ দিনে আড়াই লক্ষ রোগীর চিকিৎসা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ‘স্বাস্থ্যবন্ধু’ বা মোবাইল মেডিকেল ইউনিট (এমএমইউ) প্রকল্পে।

মাত্র ৩৬ দিনেই সুপারহিট মমতার স্বাস্থ্যবন্ধু, আড়াই লক্ষাধিক রোগী, ৩০ হাজার পরীক্ষা
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাত্র ৩৬ দিনে আড়াই লক্ষ রোগীর চিকিৎসা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ‘স্বাস্থ্যবন্ধু’ বা মোবাইল মেডিকেল ইউনিট (এমএমইউ) প্রকল্পে। প্রসঙ্গত, ২৫ ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকছে এইসব ভ্রাম্যমাণ যানগুলিতে। ৩৫ ধরনের রোগ ও রক্ত পরীক্ষা হচ্ছে। গর্ভবতী মায়েদের জন্য কয়েকটি যানে ইউএসজিও থাকছে। এক্স হ্যান্ডেলে এক বার্তায় মঙ্গলবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, এদিন ১৯০টি শিবির করা হয়েছে। ২০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। তার ৬০ শতাংশেরও বেশি মহিলা।   

Advertisement

১১ নভেম্বর স্বাস্থ্যভবন থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দপ্তর সূত্রের খবর, মাত্র একমাস কয়েকদিনে স্বাস্থ্যদপ্তরের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে এই প্রকল্প। রাজ্যের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির সামনে দাঁড়াচ্ছে এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যযান। হচ্ছে মেডিকেল ক্যাম্প। প্রকল্পটি চালুর পর থেকে সর্বমোট ২৭০০ ক্যাম্প হয়েছে। আড়াই লক্ষাধিক রোগী পেয়েছেন চিকিৎসা। ৩০ হাজার মানুষের রক্ত ও রোগ পরীক্ষা হয়েছে। শতাধিক রোগীর ইসিজিও হয়েছে এই মোবাইল মেডিকেল ইউনিটে (এমএমইউ)। চলছে ২১০টি এমএমইউ যান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ