Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ এপ্রিল মনোনয়ন জমা করবেন মমতা

বিধানসভা ভোটের প্রার্থীদের মনোনয়নের পর্ব শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

৮ এপ্রিল মনোনয়ন জমা করবেন মমতা
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের প্রার্থীদের মনোনয়নের পর্ব শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো তথা ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত যা খবর, আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত থাকবেন মমতা। ওই রাতে বা ৮ তারিখ সকালে কলকাতা ফিরবেন তিনি। কালীঘাট ব্রিজ থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মনোনয়ন জমা দিতে। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্রে প্রস্তাবক এবং সমর্থক হিসাবে থাকছেন বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি। উল্লেখ্য, প্রথম দফায় যেসব আসনে ভোট, সেখানকার প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় দফার প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়ন পেশের শেষ দিন ৯ এপ্রিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ