Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘায় উল্টোরথ নিয়ে বৈঠক মমতার

শনিবার উল্টোরথ। ভক্তদের ভিড় থেকে যেকোনও পরিস্থিতি সামাল দিতে প্রশাসন থেকে শুরু করে মন্দির পরিচালন কমিটিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীঘায় উল্টোরথ নিয়ে বৈঠক মমতার
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার উল্টোরথ। ভক্তদের ভিড় থেকে যেকোনও পরিস্থিতি সামাল দিতে প্রশাসন থেকে শুরু করে মন্দির পরিচালন কমিটিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এয়ার অ্যাম্বুলেন্সও রাখা নির্দেশ দিয়েছেন তিনি। উল্টোরথের দিন মাসির বাড়ি থেকে ফিরে মন্দিরে প্রবেশের আগে তিনদিন রথেই থাকবেন জগন্নাথ। ৮ জুলাই গর্ভগৃহে প্রবেশ করবে জগন্নাথের বিগ্রহ। এদিকে, আজ বিকেল সাড়ে ৪টের সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথ দর্শন করতে যাবেন মুখ্যমন্ত্রী। রথযাত্রায় দীঘায় উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। উল্টোরথের দিনও তাঁদের দীঘায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে যে শ্রাবণী মেলা হবে তার প্রস্তুতি নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। দীঘায় রথের দায়িত্বে থাকা মন্ত্রীদেরই এই মেলা খুঁটিনাটি দেখে নেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। আগামী ৮ জুলাই এই মেলার প্রস্তুতি নিয়ে তাঁরা পর্যালোচনা বৈঠকে বসবেন। রবিবার মহরম। সেই বিষয়েও মুখ্যমন্ত্রী সব পক্ষের সঙ্গে আলোচনা করেন।    অন্যদিকে, দীঘার মন্দিরকে ‘জগন্নাথধাম’ বলা এবং প্রসাদ বিলি নিয়ে কলকাতা হাইকোর্টে বুধবার মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ