Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নে মমতা-আদানি বৈঠক, বিপুল বিনিয়োগের সম্ভাবনা

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর পুত্র করণ আদানি।

নবান্নে মমতা-আদানি বৈঠক, বিপুল বিনিয়োগের সম্ভাবনা
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ও তাঁর পুত্র করণ আদানি। যা রাজ্যের শিল্প ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ  বলেই মনে করছে বণিক মহল। কারণ, এর জেরে বাংলায় তাদের বিনিয়োগের অঙ্ক বাড়তে চলেছে বলেই সংস্থার মত। ফলে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে বলেই জানাচ্ছেন রাজ্যের প্রশাসনিক কর্তারা।

Advertisement

পশ্চিমবঙ্গে তাজপুর বন্দর গড়ার বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী। তবে হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর এই প্রকল্প নিয়ে সংশয় তৈরি হয়। শেষমেশ দরপত্র বাতিলের পথে হাঁটে রাজ্য। তবে শীঘ্রই ফের দরপত্র বা রিকোয়েস্ট ফর প্রপোজাল ডাকা হবে বলেই নবান্ন সূত্রে খবর। বর্তমানে এর সঙ্গে জড়িত নানা আইনগত দিক পর্যালোচনার কাজ চলছে বলেই জানা গিয়েছে। এখানেই প্রশ্ন, তাহলে কী ফের এই কাজের বরাত পেতে পারে আদানি গোষ্ঠী। আবার বন্দর ছাড়াও পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রেও আদানি গোষ্ঠীর বিনিয়োগের পরিকল্পনা থাকতে পারে বলেও মনে করছে প্রশাসনিক মহল। এদিন বিকেলে দীর্ঘক্ষণ ধরে চলা বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আদানি গোষ্ঠীর কর্ণধারের কথা হয়েছে বলেই জানা গিয়েছে। যাতে তাজপুর সম্পর্কিত বিষয়ও উঠে এসেছে বলে সূত্রের দাবি। প্রসঙ্গত, ৬ জুলাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন টাটা সন্স অ্যান্ড টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। আলোচনা করেছিলেন বিনিয়োগ প্রস্তাব নিয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ