Bartaman Logo
৯ জুন, ২০২৬

মহুয়া মৈত্র-মামলা: লোকপালের কাছে রিপোর্ট সিবিআইয়ের

টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে সোমবার লোকপালকে রিপোর্ট জমা দিল সিবিআই। সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হীরানন্দানি।

মহুয়া মৈত্র-মামলা: লোকপালের কাছে রিপোর্ট সিবিআইয়ের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে সোমবার লোকপালকে রিপোর্ট জমা দিল সিবিআই। সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও ব্যবসায়ী দর্শন হীরানন্দানি। অভিযোগ, হিরানন্দানির থেকে ঘুষ নিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তার বিনিময়ে লোকসভার অ্যাকাউন্টের লগ-ইন সংক্রান্ত তথ্য দিয়েছিলেন তিনি। ঘটনায় মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, হীরানন্দানির থেকে টাকা ও উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন করেন মহুয়া। প্রাথমিক তদন্তের রিপোর্ট দেখে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় লোকপাল। গত বছরের ২১ মার্চ দুর্নীতি দমন আইনের অধীনে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় সংস্থাটি। এবার লোকপালের কাছে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই।

Advertisement
সম্পর্কিত সংবাদ