Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ফের মহারাষ্ট্র! ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু

মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের পালঘর জেলায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে।

ফের মহারাষ্ট্র! ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের পালঘর জেলায় মামলা দায়ের হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে। তিনি পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঋষিকেশ বৈদ্য নিজেকে ভগবান শিবের অবতার হিসাবে পরিচয় দিয়ে প্রতারণা করেছেন নির্যাতিতা মহিলার সঙ্গে। 

Advertisement

সূত্রের খবর, নির্যাতিতা মহিলা পুনের বাসিন্দা। ২০২৩ সালে ফেসবুকে ওই ধর্মগুরুর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই বছর ডিসেম্বরে অভিযুক্ত পুনেতে এসে মহিলার সঙ্গে দেখা করেন। নিজেকে ‘মহাদেব’ বলে পরিচয় দেন তিনি। পাশাপাশি নির্যাতিতাকে ‘পার্বতী’ বলে উল্লেখ করেন। এরপর একটি লজে নিয়ে গিয়ে ওই মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত। অজান্তে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। পরে তা নিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করেন ঋষিকেশ। গত বছর মে মাসে ফের ওই মহিলাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন তিনি।
জানা গিয়েছে, সম্প্রতি নাসিকের স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাত গ্রেপ্তার হওয়ার পর মনে বল পান নির্যাতিতা। মানিকপুর থানায় জিরো এফআইআর দায়ের করেন তিনি। পুলিশের দাবি, অভিযুক্ত এর আগেও একাধিক মহিলাকে প্রতারণা করেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ