Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান জেনারেল বরখাস্ত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান জেনারেল হাভিয়ের মারকানো তাবাতাকে বরখাস্ত করা হল। সুপ্রিম কোর্টের রায়ে সদ্য সে দেশের প্রধান হয়েছেন ডেলসি রডরিগেজ। তারপরই বরখাস্ত করা হল প্রধান জেনারেলকে।

মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান জেনারেল বরখাস্ত
  • ৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কারাকাস: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান জেনারেল হাভিয়ের মারকানো তাবাতাকে বরখাস্ত করা হল। সুপ্রিম কোর্টের রায়ে সদ্য সে দেশের প্রধান হয়েছেন ডেলসি রডরিগেজ। তারপরই বরখাস্ত করা হল প্রধান জেনারেলকে। 

Advertisement

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকে প্রেসিডেন্সিয়াল অনার গার্ড। সদ্য মার্কিন অভিযানের সময় এই বাহিনীর বেশ কয়েকজন নিহত হয়েছেন। বুধবার রাতে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, গত শনিবার আমেরিকার হামলার ঘটনায় ১০০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই মাদুরোর নিরাপত্তা বাহিনীর। মাদুরো ঘনিষ্ঠ অনেকের বক্তব্য, ‘ঠান্ডা মাথায়’ খুন করা হয়েছে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বড় অংশকে। এই আবহে প্রধান জেনারেল সরিয়ে দেওয়া হল। রডরিগেজ বর্তমানে আস্থাভাজনদের উপরেই গুরুত্বপূর্ণ পদগুলির দায়িত্ব দিতে চাইছেন। কারণ ভবিষ্যতে ফের আমেরিকা হামলা চালাতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে খবর সংগ্রহ করতে গিয়ে বিদেশি সংবাদমাধ্যমের অন্তত ১৪ জন সাংবাদিককে আটক করেছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। সোমবার কারাকাসে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সাংবাদিকদের আটক করা হয়। সাংবাদিকদের একটি সংগঠন জানিয়েছে, আটক হওয়া সাংবাদিকদের মধ্যে সিংহভাগই বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত। পরে অবশ্য তাঁদের বেশিরভাগ সাংবাদিককেই ছেড়ে দেওয়া হয়।  

সম্পর্কিত সংবাদ