Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাদুরো: মার্কিন সমালোচনায় সরব জিনপিং

‘শক্তিধর দেশগুলির উচিত অন্য দেশের উন্নতির পথকে সম্মান করা।’ ভেনেজুয়েলা ইস্যুতে মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং।

মাদুরো: মার্কিন  সমালোচনায় সরব জিনপিং
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

বেজিং: ‘শক্তিধর দেশগুলির উচিত অন্য দেশের উন্নতির পথকে সম্মান করা।’ ভেনেজুয়েলা ইস্যুতে মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বাড়ি থেকে তুলে বন্দি করেছে আমেরিকা। এর আগে এই বিষয়ে প্রতিবাদ করেছিল দেশটির সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন। এবার সেই প্রসঙ্গেই আমেরিকার নাম না করে চীনা প্রেসিডেন্ট বললেন, ‘এই মুহূর্তে বিশ্বজুড়ে যে পরিবর্তন ও অশান্তি চলছে, তা গত এক শতাব্দীতে দেখা যায়নি। একতরফা সিদ্ধান্ত ও হুমকির কারণে আর্ন্তজাতিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

Advertisement

আইরিশ প্রেসিডেন্ট মিচেল মার্টিনের সঙ্গে বৈঠকের ফাঁকে ভেনেজুয়েলা প্রসঙ্গে জি বলেছেন, ‘জনতার নির্বাচিত উন্নতির পথকে সব দেশের সম্মান করা উচিত। রাষ্ট্রসংঘের সনদ ও আর্ন্তজাতিক আইন মেনে চলা দরকার। শক্তিধর দেশগুলিরই এক্ষেত্রে পথ দেখানো উচিত।’ এর আগে মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল চীন। কড়া ভাষায় নিন্দা করেছিল আমেরিকার পদক্ষেপের। প্রসঙ্গত, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় গ্রাহক চীন। সেদেশের বৃহত্তম বিনিয়োগকারী ও ঋণদাতাও জিনপিংয়ের দেশ।  ফলে মাদুরোর পতন স্বাভাবিকভাবেই বেজিংয়ের স্বার্থে আঘাত হেনেছে। 

সম্পর্কিত সংবাদ