Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদ্রাসা সার্ভিস: গ্রুপ ডি কর্মী নিয়োগের পুরনো জট কাটল

মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি কর্মী নিয়োগকে কেন্দ্র করে বাম আমলে তৈরি হওয়া নিয়োগ জটিলতার অবসান হল।

মাদ্রাসা সার্ভিস: গ্রুপ ডি কর্মী  নিয়োগের পুরনো জট কাটল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি কর্মী নিয়োগকে কেন্দ্র করে বাম আমলে তৈরি হওয়া নিয়োগ জটিলতার অবসান হল। অবশেষে ১৫ বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌমেন বিচারপতি পার্থসারথি সেনের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আপাতত সুপ্রিম কোর্টে এই বিষয়ে কোনও মামলা দায়ের না-হলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আর কোনও বাধা রইল না। এর আগে বিচারপতি পার্থসারথি সেন তাঁর নির্দেশে জানান, নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে কমিশন। ২১ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করে নিয়োগ করতে হবে। এই নির্দেশে ২৯২টি শূন্যপদে নিয়োগ জট কাটলেও ফের মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। এদিন সেই মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ