Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরাসরি ক্যাম্প থেকেই মাধ্যমিক টেস্ট পেপার

মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে দ্রুত টেস্ট পেপার তুলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার রাজ্যজুড়ে ৪৯টি ক্যাম্প অফিস থেকে সরাসরি স্কুলগুলির হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হবে।

সরাসরি ক্যাম্প থেকেই মাধ্যমিক টেস্ট পেপার
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে দ্রুত টেস্ট পেপার তুলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার রাজ্যজুড়ে ৪৯টি ক্যাম্প অফিস থেকে সরাসরি স্কুলগুলির হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হবে। পরীক্ষার্থীদের স্বার্থে উদ্যোগ নিয়ে তা দ্রুত তুলে দেওয়ার কথা জানিয়েছে পর্ষদ। এই প্রসঙ্গে পর্ষদের সচিব সুব্রত ঘোষ বলেন, ‘এতদিন জেলাগুলির মাধ্যমে টেস্ট পেপার বিলি হতো। ডিআইরা তত্ত্বাবধান করতেন। কোথাও কোথাও বেশ দেরি হতো। প্রথম যে জেলা টেস্ট পেপার পেত তার সঙ্গে শেষ জেলাটির সময়ের অনের ফারাকও হতো। নয়া ব্যবস্থায় প্রায় একই সময়ে রাজ্যের সমস্ত স্কুল টেস্ট পেপার পেয়ে যাবে।’ প্রসঙ্গত, এবার ৩ থেকে ১৩ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট হবে। তার একমাস থেকে ৪০ দিনের মধ্যেই টেস্ট পেপার প্রকাশের চেষ্টা করছে পর্ষদ।

Advertisement

স্কুলগুলিকে বলা হয়েছে, পর্ষদের বেঁধে দেওয়া সিলেবাস এবং পাঠ্যসূচি মেনেই প্রশ্নপত্র তৈরি করতে হবে। পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেই প্রশ্নপত্র পর্ষদকে পিডিএফ ফরম্যাটে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। প্রশ্নে কোনোরকম বিতর্কিত ইস্যু থাকলেও তার দায় নিতে হবে প্রধান শিক্ষককে। শুধু তাই নয়, কোনও এজেন্সি বা সংস্থার প্রশ্নপত্র নেওয়া যাবে না। এমনকি, কোনও স্কুল ক্লাস্টার তৈরি করে পরীক্ষা নেওয়া যাবে না। অর্থাৎ, একাধিক স্কুলে একই প্রশ্নে টেস্ট নেওয়া যাবে না। সেক্ষেত্রে ব্যবস্থা নেবে পর্ষদ। বিভিন্ন স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব থাকায় এই নির্দেশের ফলে সমস্যা হবে বলেই মনে করছে শিক্ষক সংগঠনগুলি। 

সম্পর্কিত সংবাদ