Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রবিবার ফের প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে ম্যাকাউট

প্রযুক্তিগত কারণে বিভ্রাটের মধ্যে পড়ায় ছাত্রছাত্রীরা ফের রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের প্রবেশিকা পরীক্ষা দিতে পারবেন।

রবিবার ফের প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে ম্যাকাউট
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযুক্তিগত কারণে বিভ্রাটের মধ্যে পড়ায় ছাত্রছাত্রীরা ফের রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের প্রবেশিকা পরীক্ষা দিতে পারবেন। ১৫ জুন, রবিবার দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত ফের এই পরীক্ষা হবে। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন কোর্সে ভর্তির জন্য কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি) নিয়ে থাকে ম্যাকাউট। গত রবিবার, ৮ জুন এই পরীক্ষা ছিল। শুরুর কিছুক্ষণের মধ্যেই ওয়েবেল পরিচালিত পরীক্ষার সাইটটি হ্যাকিংয়ের কবলে পড়ে বলে খবর। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পরে তা ফের চালু হলেও বহু পরীক্ষার্থী দ্বিতীয়বার আর লগ-ইন করতে পারেননি বলে অভিযোগ। বাড়তি সময় দেওয়া হলেও তা সেই পরীক্ষার্থীদের কাজে আসেনি। এ নিয়ে আনন্দমঞ্জরী মুখোপাধ্যায় নামে এক ছাত্রী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিকাশ ভবন এবং রাজভবনে অভিযোগ জানান। এরপরেই বিশ্ববিদ্যালয় পুনরায় পরীক্ষাটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, দ্বিতীয় পরীক্ষাটি ঐচ্ছিক। আগেরবার পরীক্ষা দেওয়া কেউ চাইলে নাও বসতে পারেন। তবে যাঁরা ইচ্ছুক, তাঁদের আজ, শুক্রবারের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। এই ঘোষণা নিয়ে অবশ্য পরীক্ষার্থীদের একটা অংশ কিছুটা ধন্দে। একই প্রবেশিকার জন্য দু’রকম প্রশ্নের পরীক্ষা হলে মেধা যাচাই ও তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে তাঁদের অভিমত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ