Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

১৩ মাসে সর্বনিম্ন পাইকারি মুদ্রাস্ফীতি

খাদ্য সামগ্রী, উৎপাদিত পণ্যের দাম কমেছে। এর জেরে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি নিম্নমুখী। চলতি বছরের এপ্রিল মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ০.৮৫ শতাংশে নেমে এসেছে, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।

১৩ মাসে সর্বনিম্ন পাইকারি মুদ্রাস্ফীতি
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খাদ্য সামগ্রী, উৎপাদিত পণ্যের দাম কমেছে। এর জেরে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি নিম্নমুখী। চলতি বছরের এপ্রিল মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার ০.৮৫ শতাংশে নেমে এসেছে, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। বুধবার সরকারি পরিসংখ্যানে এমনই তথ্য জানানো হয়েছে। মঙ্গলবারই এনএসও জানিয়েছিল, এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতির হার গত ছ’বছরে সর্বনিম্ন হয়েছে। এবার পাইকারি মূল্য সূচকেও স্বস্তির খবর মিলল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ