Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৈরি হচ্ছে নিম্নচাপ, ২৩ জুলাই থেকে ভারী বর্ষণ

উত্তর বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ফের যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে।

তৈরি হচ্ছে নিম্নচাপ, ২৩ জুলাই থেকে ভারী বর্ষণ
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে ফের যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে। ওইদিন উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার এই তিনটি জেলা ছাড়া হাওড়া, হুগলি এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে। 

Advertisement

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তিন-চারদিন থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের কোন কোন অংশে বেশি বৃষ্টি হবে তা নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করবে। আপাতত আগামী কয়েকদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রমেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হবে। কোনও কোনও এলাকায় শক্তিশালী বজ্রমেঘ হলে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টি হয়েও যেতে পারে। যেমন বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হয়েছে। 
আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি হবে। আজ, শনি ও আগামী কাল, রবিবার হিমালয় লাগোয়া কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানান, জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জলীয় বাষ্প পাহাড়ে ধাক্কা খেয়ে শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি করবে হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় বেশি বৃষ্টি হবে। পাহাড়ে ধস নামা, নিচু এলাকা জলমগ্ন হওয়া এবং মাঠের ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

সম্পর্কিত সংবাদ