Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফিরে দেখা ২০২৫ বিদেশ

১ জানুয়ারি বর্ষবরণের রাতে নিউ অর্লিন্সে ট্রাক হামলা আইএস জঙ্গির। মৃত ১৪। পুলিশের গুলিতে মৃত আততায়ীও  ৭ জানুয়ারি  লস এঞ্জেলসে দাবানল। মাসখানেক ধরে চলা দাবানলে ৩০ জনের মৃত্যু, কয়েকশো কোটি ডলারের ক্ষয়ক্ষতি

ফিরে দেখা ২০২৫ বিদেশ
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

 ১ জানুয়ারি
বর্ষবরণের রাতে নিউ অর্লিন্সে ট্রাক হামলা আইএস জঙ্গির। মৃত ১৪। পুলিশের গুলিতে মৃত আততায়ীও

Advertisement

 ৭ জানুয়ারি 
লস এঞ্জেলসে দাবানল। মাসখানেক ধরে চলা দাবানলে ৩০ জনের মৃত্যু, কয়েকশো কোটি ডলারের ক্ষয়ক্ষতি

 ২০ জানুয়ারি
দ্বিতীয়বার এবং সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ ডোনাল্ড ট্রাম্পের

 ৪ ফেব্রুয়ারি
চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ শুরু করে, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়। মার্কিন সরকার পরবর্তীতে অন্যান্য দেশের উপর শুল্ক বৃদ্ধি করবে।

 ১ মার্চ 
আমেরিকায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কিকে স্যুট না পরা নিয়ে কটাক্ষ সাংবাদিকদের। রীতিমতো অপদস্থ করা হয় 
জেলেনেস্কিকে।

 ২ মার্চ
প্রথম বাণিজ্যিক চন্দ্রযান হিসেবে চাঁদে অবতরণ ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট মহাকাশযানের

 ১১ মার্চ 
পাকিস্তানে জাফর এক্সপ্রেস হাইজ্যাক ভালোই বিদ্রোহীদের। মৃত ৬৪ যাত্রী ও পাক সেনা। পরে পাক সেনার গুলিতে নিহত ৩৩ বিদ্রোহী, ৩৫৪ জন পণবন্দিকে উদ্ধার

 ১৪ মার্চ
কানাডার প্রধানমন্ত্রী হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি। ৬ জানুয়ারি ইস্তফা দেন ট্রুডো।

 ১৮ মার্চ
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ২৮৬ দিন মহাকাশে থাকার পর ফিরলেন পৃথিবীতে। যদিও তাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাত্র এক সপ্তাহ থাকার কথা ছিল, স্টারলাইনার মহাকাশযানে যান্ত্রিক সমস্যার কারণে তাঁদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়।

 ২৮ মার্চ
মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প, মৃত্যু ৩,৬০০ জনেরও বেশি মানুষের

 ২ এপ্রিল
ভারত সহ বহু দেশের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট চাপালেন ১০-৫০ শতাংশ ট্রাম্প-ট্যারিফ, চীনের শুল্ক-জরিমানা ১৫০ শতাংশ। পরে রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে আরও জরিমানা, মোট ৫০ শতাংশ শুল্ক

 ২১ এপ্রিল
পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান

 ৬ মে
জার্মানির চ্যান্সেলর হলেন ফ্রিডরিখ মের্জ।

 ৯ মে
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন প্রথমবারের মতো ঘরে বসে জরায়ুমুখ (সার্ভাইকাল) ক্যান্সার পরীক্ষার অনুমোদন দেয়।

 ১৩-২৪ জুন
ইরানের পরমাণু কেন্দ্রে হামলা ইজরায়েলের। ১২ দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধে জড়াল ইজরায়েল- ইরান। মার্কিন সেনাশিবিরেও হামলা ইরানের। ট্রাম্পের মধ্যস্থতায় ১২ দিন পর সংঘর্ষবিরতি

 ২২ জুন
ইসরায়েল-ইরান সংঘর্ষের সময় , মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা চালায়। দু’দিন পরে ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 ১ জুলাই
ইউএস এইড প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 

 নাসার একটি টেলিস্কোপ ধূমকেতু থ্রিআই/অ্যাটলাস আবিষ্কার করে, এটি সম্ভবত প্রাচীনতম 
ধূমকেতু।

 ২ জুলাই
তিব্বতের নির্বাসিত ধর্মগুরু ১৪তম দালাই লামার ঘোষণা, পুনর্জন্ম গ্রহণ করব এবং ১৫তম দালাই লামা আসবেন। 

 ১৬ জুলাই
ম্যাসাচুসেটসে কোল্ডপ্লে কনসার্ট চলাকালীন একটি আইটি কোম্পানির কর্ণধার ও মহিলা কর্মীর পরকীয়া পর্দায় ধরা পড়ে। বিতর্কের জেরে দু’জনেই পদত্যাগ করতে বাধ্য হন।

 ২৪-২৮ জুলাই
ঐতিহাসিক শিব মন্দিরকে ঘিরে ফের যুদ্ধে জড়াল কম্বোডিয়া-থাইল্যান্ড। পাঁচদিনের সংঘর্ষ থামল চীনের চাপে।
 ৭ আগস্ট
ওপেনএআই চ্যাটজিপিটি-৫ -এর আত্মপ্রকাশ

 ১৫ আগস্ট
ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার আমেরিকায় পুতিন, আলাস্কায়  ট্রাম্পের সঙ্গে বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে রুশ প্রেসিডেন্ট

 ৩১ আগস্ট
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত্যু অন্তত ২০০০ মানুষের

 ৮ সেপ্টেম্বর
নেপালে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ঘিরে জেন জি বিক্ষোভ, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

 ১০ সেপ্টেম্বর
আমেরিকার উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় কনজার্ভেটিভ নেতা চার্লি কার্ককে গুলি করে খুন, ধৃত মূল অভিযুক্ত

 ১০ অক্টোবর
ট্রাম্প প্রস্তাবিত শান্তি চুক্তিতে সায়, দু’বছর পর ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর। বন্দি বিনিময় শুরু। গাজায় চোরাগোপ্তা আক্রমণ চলাচ্ছে ইজরায়েল

 ১৭ অক্টোবর
পিএনবি দুর্নীতি কাণ্ডে পলাতক শিল্পপতি মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণের রায় দিল বেলজিয়ামের আদালত। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সেদেশের সুপ্রিম কোর্টে গেলেন চোকসি

 ২১ অক্টোবর
সানাই তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। একজন কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত এই নেত্রী লিবারেল-ডেমোক্র্যাটিক পার্টির প্রধান।

 ১ নভেম্বর
গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। এটি বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক জাদুঘর

 টাইফুন কালমায়েগি ফিলিপিন্সে এবং পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভিয়েতনাম এবং থাইল্যান্ডে আছড়ে পড়ে। মৃত্যু হয় ২০০ জনেরও বেশি মানুষের 

 ৪ নভেম্বর
নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন মীরা নায়ারের পুত্র, ট্রাম্পের বিরোধী জোহরান মামদানি। 

 ১২ নভেম্বর
৪৩ দিন পর শেষ হল মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থা।

 ১৭ নভেম্বর
পলাতক শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। ভারতের কাছে প্রত্যর্পণের আর্জিও

  ২০ নভেম্বর
বিখ্যাত ধনকুবেরের যৌনতা, নারীপাচারের মামলায় সম্পর্কযুক্ত ‘এপস্টাইন ফাইলস’ প্রকাশের নির্দেশে স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

 ২৩ নভেম্বর
প্রায় ১২,০০০ বছর পর ইথিওপিয়ার হাইলি গুব্বিতে অগ্ন্যুৎপাত। ছাই উড়ে এল ভারতেও

 ২৬ নভেম্বর
হংকংয়ের বহুতল আবাসনে ভয়াবহ আগুন, ৪০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে। মৃত ১৫০-রও বেশি

 ৩০ নভেম্বর
সাইক্লোন দিতওয়ার জেরে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ধস, জরুরি অবস্থা ঘোষণা সরকারের

 ১০ ডিসেম্বর
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হয়।
 ১৪ ডিসেম্বর
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হনুক্কা উদযাপনের মধ্যেই জঙ্গি হামলা 
বাবা-ছেলের। ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হন।

 ২৫ ডিসেম্বর
১৭ বছর পর ঢাকায় পা রাখলেন খালেদা-পুত্র তারেক রহমান জিয়া 

সম্পর্কিত সংবাদ