Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে লন্ডনের ‘ভবন’

শুক্রবার ভারতের স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি। সম্প্রতি এই উপলক্ষ্যে লন্ডনের কেনসিংটন এলাকায়  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল ‘ভবন’।

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে লন্ডনের ‘ভবন’
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: শুক্রবার ভারতের স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তি। সম্প্রতি এই উপলক্ষ্যে লন্ডনের কেনসিংটন এলাকায়  সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল ‘ভবন’। প্রার্থনার মাধ্যমে সন্ধ্যার শুভ সূচনা করেন সংস্থার এগজিwকিউটিভ ডিরেক্টর ডঃ এম এন নন্দকুমার। পরে স্বাগত ভাষণ দেন অছি পরিষদের অন্যতম সদস্য বিনোদ থাকরার।

Advertisement

ভবনের ৫০ বছরের ঐতিহ্যের কথা তুলে ধরেন হ্যামারস্মিথ ও ফুলহ্যামের মেয়র শ্যারন হোল্ডার। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাটক শাখায় বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান হ্যারোর মেয়র অঞ্জনা প্যাটেল। তিনি বলেন, ‘ভারতীয় বংশোদ্ভূতদের শিকড়ের সঙ্গে যুক্ত করেছে ভবন। এই অবদান ভোলার নয়।’
ভবনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে চেল্লারাম ফাউন্ডেশনের। অতিথিদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান প্রকাশ ভূপটকার। প্রকাশ জানান, তাঁর পরিবার পাকিস্তান থেকে ভারতে চলে আসে। তাই ভারতের স্বাধীনতা দিবস প্রত্যেকের কাছে এক আবেগঘন মুহূর্ত। 
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন লন্ডনের ভারতীয় হাইকমিশনের কো-অর্ডিনেশন মিনিস্টার দীপক চৌধুরী। ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা শোনা যায় তাঁর বক্তব্যে। দীপক জানান, দু’দেশের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ভারতীয় অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবনের কোষাধ্যক্ষ কৌশিক নাথওয়ানি। শেষ লগ্নে দেশাত্মবোধক গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন ভবনের ছাত্র-ছাত্রীরা। গাওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত।

Advertisement
সম্পর্কিত সংবাদ