নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বহুতলে ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উধাও ৭২ লক্ষ টাকার হীরের গয়না। অলঙ্কার সরানোর অভিযোগে ঝুমা ও সরস্বতী নামে দুই পরিচারিকাকে গ্রেপ্তার করেছে চেতলা থানা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ওই বাড়িতে কাজ করত দুই পরিচারিকা। ফ্ল্যাটের সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখভাল করার দায়িত্ব ছিল তাদের উপরেই। ঘরের আলমারি ও ওয়ারড্রোবের চাবি কোথায় থাকে, তারা সেটা জানত। এই সুযোগে দুই পরিচারিকা যুক্তি করে সেখান থেকে অল্প অল্প করে হীরের গয়না সরাতে শুরু করে। কিছুদিন আগে বাড়ির মালকিন অনুষ্ঠান উপলক্ষ্যে গয়নাগুলি বের করতে গিয়ে দেখেন, অনেকগুলি অলঙ্কার নেই। তাঁর সন্দেহ, এর পিছনে পরিচারিকাদের হাত থাকতে পারে। ঘটনা জানাজানি হতেই কাজ ছেড়ে দেয় দুই পরিচারিকা। এতে তাদের উপর সন্দেহ আরও দৃঢ় হয় ফ্ল্যাটের মালিকের। তিনি চেতলা থানায় লিখিত অভিযোগ করে বলেন, বাড়ি থেকে ৭২ লক্ষ টাকার হীরের গয়না চুরি গিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিস চুরির কেস রুজু করে। তদন্তে নেমে পুলিস শনিবার দুই পচিারিকাকে গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে চুরি যাওয়া হীরের গয়না উদ্ধারের চেষ্টা চলছে।



