Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ লক্ষ টাকার সোনা চুরি, গ্রেপ্তার ৬

১৫ লক্ষ টাকার সোনা চুরি, গ্রেপ্তার ৬
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না তৈরি না করে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার বাট চুরি। এজন্য কলকাতা গোয়েন্দা পুলিস ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করল। মুচিপাড়া থানা এলাকার দু’টি পৃথক মামলায় ধৃত ছ’জনকে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বিচারক তাদের ২৯ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চুরি যাওয়া সোনার বাট উদ্ধারের চেষ্টা চলছে বলে এদিন সরকারি কৌঁসুলি আদালতে জানান।
Advertisement
সম্পর্কিত সংবাদ