Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৮৪ লক্ষ টাকায় কংক্রিটের ব্রিজ তৈরি হবে শাসনে

৮৪ লক্ষ টাকায় কংক্রিটের ব্রিজ তৈরি হবে শাসনে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অবশেষে বারাসত ২ ব্লকের শাসন থানার ফলতি-বেলিয়াঘাটা পঞ্চায়েতের বিদ্যাধরী খালে তৈরি হবে কংক্রিটের ব্রিজ। শনিবার তার ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক শেখ রবিউল ইসলাম, জেলা পরিষদের অধ্যক্ষ আর্শাদ উদ জামান, দাদাপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই প্রমুখ। জেলা পরিষদের পক্ষ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের ৮৪ লক্ষ ২৯ হাজার ৪০২ টাকা ব্যয় হবে এই ৩২ ফুট লম্বা, ২০ ফুট চওড়া সেতু তৈরিতে। তিনমাসের মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বারাসত ২ ব্লকের উপর দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। স্থানীয় কৃষকদের সেচের জন্য একটি খাল কাটা হয়েছিল ব্লকের শিমুলগাছিতে। খালের উপর একটি কাঠের সেতু তৈরি করা হলেও তা বেহাল হয়ে পড়েছে। শিমুলগাছি, কিরিশপুর, জাফরপুর, বোকুণ্ডা গ্রামের কয়েক হাজার মানুষকে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসীরা এনিয়ে বিক্ষোভ জানানোর পর অবশেষে জেলা পরিষদের টাকায় পাকাপাকি ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সভাধিপতি নারায়ণবাবু বলেন, মানুষের দাবি মেনেই এখানে কংক্রিটের ব্রিজ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ