Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি শীঘ্রই: মোদি

সেদিন আর বেশি দূরে নয়, যখন ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠবে। বুধবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি শীঘ্রই: মোদি
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সেদিন আর বেশি দূরে নয়, যখন ভারত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠবে। বুধবার এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরজন্য সংশ্লিষ্ট সব মহলকে উদ্ভাবন এবং কর্মসংস্থানের লক্ষ্যে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। বাজেটের পর এই প্রথম কর্মসংস্থান সংক্রান্ত ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, ২০১৪ সাল থেকে ৩ কোটি যুবক-যুবতীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১ হাজার আইটিআই এবং পাঁচটি সেন্টার অব এক্সসেলেন্স তৈরি হয়েছে। আইএমএফের রিপোর্ট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ৬৬ শতাংশ বেড়ে ৩ কোটি ৮০ লক্ষ ডলারের অর্থনীতি হয়েছে ভারত। গত কয়েক বছরে অগ্রগণ্য দেশগুলির অর্থনীতিকে ভারত ছাপিয়ে গিয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদি। 
Advertisement
 ছবি: পিটিআই
Advertisement
সম্পর্কিত সংবাদ