Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম

আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম। তবে বিয়ারের দাম অপরিবর্তিত থাকছে। প্রশাসনিক সূত্রে খবর, ৭৫০ মিলিলিটার মদের বোতলের দাম বাড়ছে ৩০ থেকে ৪০ টাকা।

ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম
  • ১১ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে বাড়ছে মদের দাম। তবে বিয়ারের দাম অপরিবর্তিত থাকছে। প্রশাসনিক সূত্রে খবর, ৭৫০ মিলিলিটার মদের বোতলের দাম বাড়ছে ৩০ থেকে ৪০ টাকা। সর্বোচ্চ দাম বাড়বে ৫০ টাকা। আর ১৮০ মিলিলিটার বোতলের দাম বাড়বে ১০ টাকা। দেশে তৈরি বিদেশি মদের পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা মদও বিক্রি হবে বর্ধিত হারে। গত বছর বিয়ারের দাম বেড়েছিল বোতল পিছু ২০ টাকা করে। সেই কারণে এবছর বিয়ারের দাম অপরিবর্তিত রাখা হল। বিয়ারের দাম না বাড়ানোর পিছনে যথেষ্ট যুক্তিও রয়েছে প্রশাসনের। বিয়ারে যেহেতু অন্যান্য মদের তুলনায় অ্যালকোহলের মাত্রা কম থাকে, তাই সেটি কম ক্ষতিকারক। সুরা বিক্রেতা মহলের মতে, মদের দাম বৃদ্ধি পাওয়ায় এবার সুরাপ্রেমীরা ঝুঁকবেন বিয়ারের দিকেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ