Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আলোকস্তম্ভ ভেঙে বিপত্তি, জখম বহু

ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আলোকস্তম্ভ ভেঙে বিপত্তি, জখম বহু
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৯:০৪
Prefer us on Google

নৈশ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন বিপত্তি। মাঠের ধারে লাগানো হয়েছিল লোহা দিয়ে তৈরি বিশাল আলোকস্তম্ভ। ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়ে সেটি। যার ফলে জখম হয়েছেন অনেকে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার সরবেড়িয়া গ্রামে চলছিল টুর্নামেন্টটি। ওই টুর্নামেন্টে আলোর প্রয়োজন ছিল, তাই সেই আলোকস্তম্ভগুলি লাগানো হয়। গতকাল, বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার জেরে ফুটবল  টুর্নামেন্ট চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে ওই আলোকস্তম্ভটি। সেই দুর্ঘটনার জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। জখমদের মধ্যে অন্তত দু’জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। জখমদের চণ্ডীপুর  সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ